হুমায়ুন কবির, কটিয়াদি উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সাংবাদিক মাসুদুল ইসলাম সবুজ অভিযোগ করেছেন যে, ২০১৯ সালে ঘটে যাওয়া একটি মামলার পুরাতন ভিডিও ২০২৬ সালের ২৬ জুন (শুক্রবার) রাত প্রায় ১০টা ৪ মিনিটে ওয়াহিদ নামে একজন অটোরিকশা চালক ইউটিউব থেকে নিয়ে এসে নিজের ফেসবুক আইডিতে পুনরায় শেয়ার করেছেন।
মাসুদুল ইসলাম সবুজের বক্তব্য, ওই মামলায় আদালত পূর্বে তার বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগ বাতিল করে দিয়েছিলেন।তারপরও, পুরাতন ভিডিও আবার সামাজিক মাধ্যমে পোস্ট করে তাকে সামাজিকভাবে অসম্মানিত করার এবং মানহানি ঘটানোর চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও জানান, এই বিষয়ে হোয়াটসঅ্যাপে আলাপ করার সময় ওয়াহিদ লিখেছিলেন, “মামলা হলে আমি প্রস্তুত আছি” বলে মতামত প্রকাশ করেছেন বলে তার দাবি।
এ ঘটনার প্রেক্ষিতে, তিনি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মানহানি ও অন্যান্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন বলে তিনি জানিয়েছেন।