প্রিন্ট এর তারিখ: জুলাই ১, ২০২৬, ৯:৪৯ পি.এম. || প্রকাশের তারিখ: জুন ২২, ২০২৬, ৯:৩৯ পি.এম.

পলাশে ছোট তারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির পরিচিতি সভা

মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ প্রতিনিধি:

নরসিংদীর পলাশ এলাকায় ছোট তারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২২শে জুন ২০২৬, সোমবার, ছোট তারগাঁও বিদ্যালয়ের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়। বেলা ২টায় পবিত্র কোরআন এবং গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভার সূচনা করে প্রধান শিক্ষক মামুন ফেরদৌস নবনিযুক্ত পরিচালনা কমিটির সকল সদস্যকে ফুলের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পলাশ উপজেলার সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জসীমউদ্দিন মৃধা। তাঁর বক্তব্যে তিনি উল্লেখ করেন, প্রাথমিক বিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিশুদের আনুষ্ঠানিক শিক্ষার সূচনা হয়। এটি কেবল একটি ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শিশুদের ভবিষ্যৎ জীবনের, নৈতিকতার এবং মেধার বিকাশের প্রধান  ভিত্তি। শিশুদের কাদামাটির মত মনে করে তিনি বলেন, যেভাবে তারা গড়ে তোলা হবে, তারা ঠিক সেভাবেই পরিণত হবে।এজন্য তাদের মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। নতুন কমিটি গঠন করা হয়েছে যাতে সময়মত সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ সম্পন্ন করা যায়, কেবল আড্ডা দেয়ার জন্য নয়।

ছোট তারগাঁও প্রাথমিক বিদ্যালয়ের নতুন সংখ্যক কমিটির সভাপতি অমিত কবির প্রান্ত তাঁর বক্তৃতায় জানান , প্রতিটি  শিশু একটি সম্ভাবনার প্রতীক। এই বিষয়টি মাথায় রেখে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেন পুঁথিগত  বিদ্যাসমৃদ্ধ হওয়ার পাশাপাশি শিশুদের মানবিক গুণাবলি, সহানুভূতি এবং সততার আদর্শ স্থাপন করার চেষ্টা করেন।

তিনি আরও উল্লেখ করেন, সকলের সম্মিলিত চেষ্টা দ্বারা এই বিদ্যালয়কে অঞ্চলের একটি উদাহরণস্বরূপ এবং আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।

মুক্ত আলোচনা পর্বে অভিভাবক ও শিক্ষকরা তাঁদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। পরিচালনা কমিটির সদস্যরা বিদ্যালয়ের প্রয়োজনের সময় সব সময় পাশে থাকার অঙ্গীকার করেন। সমাপ্তির দিকে, ছাত্র-ছাত্রীদের শিক্ষার  মান উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলায় বিষয়ে পরিচালনা কমিটির পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ সময় বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাগণ, অভিভাবক প্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উপস্থিত সকলে যেন সুস্বাস্থ্য ও সফলতা লাভ করে সেই কামনা করে একটি দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।