প্রিন্ট এর তারিখ: জুলাই ১৭, ২০২৬, ৬:৩৮ পি.এম. || প্রকাশের তারিখ: জুন ২২, ২০২৬, ৭:২৭ পি.এম.

‎নাসিরনগরে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা, অভিযুক্ত কিশোর গ্রেফতার

মো: সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাত বছর বয়সী এক প্রাথমিক  শ্রেণির ছাত্রীকে পাটের ক্ষেতের দিকে নিয়ে  গিয়ে  ধর্ষণের অভিযোগে পান্না সরকার (১৭) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।

রোববার (২১ জুন) দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটক পান্না সরকার উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃণাল সরকারের পুত্র এবং পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী। ঘটনার পর, ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করে নাসিরনগর থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টার সময় এই ঘটনাটি ঘটেছে। ঐদিন সন্ধ্যায় শিশুটি বাড়ির কাছে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা শেষ করে শনি পূজার জন্য প্রতিবেশী একটি বাড়িতে যাচ্ছিল। পথে নির্জন রাস্তা থেকে অভিযুক্ত পান্না সরকার শিশুটিকে জোরপূর্বক কোলে তুলে নিয়ে আলাকপুর লালমোহন সরকার প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি পাটক্ষেতে পুরণোগৃত করে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

ঘটনার প্রায় আধা ঘন্টা পর শিশুটি বাড়িতে ফিরে আসে। তাকে মন খারাপ করতে দেখে এবং শারীরিক অস্বস্তির কথা শুনে পরিবারের সদস্যরা বিস্তারিত জানতে চান। তখন শিশুটি জানায়, পান্না সরকার তাকে জোর করে পাটক্ষেতে নিয়ে নির্যাতন করেছে।

পরিবারের সদস্যরা রাতে শিশুটিকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্য জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ তৎপরতা চালিয়ে অভিযুক্ত পান্নাকে গ্রেফতার করে। সে কিশোর অপরাধের সঙ্গে জড়িত।

ভুক্তভোগীর বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।