Site icon দৈনিক নবদিগন্ত

কৃষির আধুনিকায়নে জিয়াউর রহমান পথপ্রদর্শক ছিলেন: ড. মঈন খান

কৃষির আধুনিকায়নে জিয়াউর রহমান পথপ্রদর্শক ছিলেন: ড. মঈন খান

পলাশ প্রতিনিধি, নরসিংদী:

নরসিংদীর পলাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান উল্লেখ করেছেন, বর্তমান সরকার প্রধান তারেক রহমান দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।

উচ্চ ফলনশীল ধানসহ বিভিন্ন ফল ও বনজ গাছ লাগানোর মাধ্যমে বিএনপি আগামী ৫ বছরের মধ্যে ২৫ কোটি গাছ  লাগানোর উদ্যোগ নিয়েছে।

১৯ জুন ২০২৬, শুক্রবার দুপুরে পলাশ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি কার্যকর করার উদ্দেশ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে বীজ, চারা, সার, কৃষি প্রণোদনা, নগদ অর্থ, গাছ লাগানো এবং কৃষক পার্টনার কংগ্রেসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ড. মঈন খান এই কথা বলেন।

তিনি আরো জানান, দেশের কৃষির আধুনিকীকরণে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খাদ্যের অভাবের সময় তিনি কৃষিকে আধুনিক করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করেছিলেন।

আয়োজনে সভাপতির ভূমিকা পালন করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। এই সময়ে আরও বক্তব্য প্রদান করেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজিজুল হক, পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট বাসেদ মিয়া, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন শামীম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সালেহউদ্দিন, শারমিন আক্তারসহ কৃষক ও কৃষাণি এবং বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজনে কৃষকদের জন্য উন্নত প্রযুক্তি এবং পরিবেশবান্ধব নিরাপদ ফসল উৎপাদনে গুরুত্বারোপ করা হয় এবং  বিজ্ঞানের ভিত্তিতে চাষাবাদে উৎসাহিত করতে ভালো কৃষি চর্চা, ফল ও সবজির উৎপাদনে মানদণ্ড নির্ধারণ, বাস্তবায়ন এবং উচ্চফলনশীল ধানের জাত উন্নয়ন ও কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে ড. মঈন খান উপজেলার বিভিন্ন কৃষকের মাঝে রোপা আমন ধান ও গ্রীষ্মকালীন মরিচের বীজ, সার, কীটনাশকসহ বিভিন্ন গাছের চারা ও নগদ অর্থ বিতরণ করেন।

Exit mobile version