মো: রিয়াদ, রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাওঘাট কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ এলাকায় রংতুলি ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক বৃক্ষরোপণের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রায় পঞ্চাশটি ফলদ ও ঔষধি গাছ রোপন করেন। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম,অবসরপ্রাপ্ত সার্জেন্ট রাইসুল ইসলাম মিল্কী, প্রতিষ্ঠাতা রাফসিন হোসাইন শরিফ, পরিচালক রাকিবুল ইসলাম রবিন, সভাপতি আব্দুল্লাহ আল মিলন, সহ সভাপতি তাসিন হাসান কাউছার, রাব্বি শিকদার, সাধারণ সম্পাদক মোঃ অলি-উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ হাসান ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব ভূইয়া, সহ সাংগঠনিক পদে সৌরভ, সোহাগ, হাসান, ইমন সাব্বির, নাজমুল রবিন, জুবায়ের, শামিম, হাবিবুর, অনিক সরকারসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা নজরুল ইসলামের অনুমোদিত কথায় তিনি উল্লেখ করেন যে, একটি গাছ এক জীবনের সমার্থক, এই গাছ থেকেই আমরা আমাদের প্রয়োজনীয় অক্সিজেন লাভ করতে পারি, আশা করি ভবিষ্যতে আবার এইধরনের বৃক্ষ রোপণের আয়োজন করব ইন শা আল্লাহ।

