Site icon দৈনিক নবদিগন্ত

বোয়ালিয়া তাহেরা নুর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

বোয়ালিয়া তাহেরা নুর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

হুমায়ুন কবির, কটিয়াদি উপজেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার বোয়ালিয়া তাহেরা নুর স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী কমিটির নতুন সভাপতি মোঃ আশরাফুল হক দাদনকে সংবর্ধনা জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুন) সকালে ১১টার দিকে কলেজের মিলনায়তনে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবু ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এডহক কমিটি চেয়ারম্যান এবং কটিয়াদী পৌর বিএনপির সভাপতি মোঃ আশরাফুল হক দাদন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক গভর্নিং বডির সদস্য ও কটিয়াদী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সিরাজী, নবনির্বাচিত এডহক কমিটির সদস্য মোঃ খোকন মিয়া, অভিভাবক প্রতিনিধিরা মোঃ মুস্তাফিজুর রহমান ও মোঃ মেজবাহ উদ্দিন।

শিক্ষকদের হয়ে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মোছাঃ শাহনাজ বেগম, মোঃ সেলিম হায়দার, কবির আহমদ, আবুল কালাম আজাদ এবং মোঃ রইছ উদ্দিন।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং দেশের উন্নতি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ সামসুল আলম। সংবর্ধনার শেষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে অভিনন্দন ও সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার প্রদান করেন।

Exit mobile version