Site icon দৈনিক নবদিগন্ত

কটিয়াদীতে মাদকসহ দুই যুবক গ্রেপ্তার

কটিয়াদীতে মাদকসহ দুই যুবক গ্রেপ্তার

হুমায়ুন কবির কটিয়াদি উপজেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা পুলিশ কটিয়াদি মডেল থানার অভিযানে রুবেল (২৮) এবং সুমন (২৬) নামের দুই যুবককে মাদকদ্রব্য নিয়ে আটক করেছে।

১৭ই এপ্রিল রবিবার সন্ধ্যা ৭.৫০ মিনিটে কটিয়াদি উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাঘবের গ্রামের মোহাম্মদ চৌকিদারের বাড়ির উত্তর দিকে একটি পাকা রাস্তা থেকে  রুবেলকে গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহজনক অবস্থায় গ্রেপ্তার করা হয় কটিয়াদি মডেল থানা পুলিশের দ্বারা।

পরে তার শরীর তল্লাশি করে ২০টি নেশাদ্রব্য উদ্ধার হয়। একই দিনে রাত ৯.০৫ মিনিটের সময় গচিহাটা থেকে কৈতরী পাড়ার ইটের সলিং রাস্তায় সুমন (২৬), পিতার নাম আবদুল হামিদ,কে সন্দেহজনক অবস্থায় আটক করা হয় এবং তার শরীর তল্লাশি করে জিন্স প্যান্টের ডান পকেট থেকে হাতে পলিথিন মোড়ানো প্যাকেট থেকে ২১টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

কটিয়াদি মডেল থানার পুলিশ জানায় যে, আজ দুজনের বিরুদ্ধে মাদকের অভিযোগে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কটিয়াদি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কটিয়াদি উপজেলায় মাদক নিয়ন্ত্রণে রাখতে মডেল থানা পুলিশ কাজ করে যাচ্ছে। তারা নিয়মিত অভিযান চালাচ্ছে এবং এলাকাবাসী সহযোগিতা করছে।

আমার কটিয়াদি মডেল থানায় থাকার সময়কাল যতদিন থাকবে, ততদিন মাদক বিরোধী লড়াই চালিয়ে যাবে।

Exit mobile version