প্রিন্ট এর তারিখ: জুলাই ১০, ২০২৬, ৯:২৮ এ.এম. || প্রকাশের তারিখ: মে ১৪, ২০২৬, ৯:৩৪ এ.এম.

রূপগঞ্জে হামে আরও এক শিশুর মৃত্যু, বেড়েছে উদ্বেগ

মোঃ রিয়াদ রূপগঞ্জ প্রতিনিধি :


নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম রোগে আক্রান্ত হয়ে ৯ মাসের ইউসুফ আলী নামের একটি শিশুর মৃত্যু ঘটেছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে নতুন আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মৃত শিশুটি ইউসুফ আলী যুব অধিকার কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক কাঞ্চন এলাকার কাউসার আলীর ছেলে।

শিশুর বাবা কাউসার আলী জানিয়েছেন, ৩০ এপ্রিল রূপগঞ্জের কাঞ্চন এলাকায় ইউসুফ আলীর হামের প্রথম টিকার ডোজ দেওয়া হয়েছিল। এরপর ৯ মে শিশুটি হামের শিকার হয়। অবস্থার শরীর খারাপ হলে তাকে দ্রুত মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসার সময় বুধবার দুপুরে তার মৃত্যু ঘটে।

এর আগে ৯ মে রূপগঞ্জের সদর ইউনিয়নের বৌরারটেক এলাকার ১০ মাসের আরেকটি শিশু তরিকুর ইসলামও হামের কারণ হয়ে মারা গিয়েছিল।

এখন পর্যন্ত রূপগঞ্জে হাম রোগে মোট চারটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে, যা স্থানীয় নাগরিকদের মাঝে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।