Site icon দৈনিক নবদিগন্ত

কিশোরগঞ্জের ‘লাইফ’ পেল ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড

কিশোরগঞ্জের ‘লাইফ’ পেল ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি:

লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসনে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে।

সম্প্রতি Dhakaর কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক রোহানুল ইসলাম লিমনের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, এই স্বীকৃতি তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসা সেবার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জ শহরের ধ্রুব এরিক টাওয়ারে অবস্থিত এই কেন্দ্রটি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, কাউন্সেলিং ও পুনর্বাসন সেবা দিয়ে আসছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থা, প্রশিক্ষিত জনবল এবং রোগীবান্ধব পরিবেশের কারণে অনেক মানুষ এখান থেকে চিকিৎসা নিয়ে নতুন জীবনে ফিরেছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন শুধু একটি প্রতিষ্ঠানের স্বীকৃতি নয়; বরং মাদকমুক্ত সমাজ গঠনের প্রচেষ্টাকে আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা।

Exit mobile version