Site icon দৈনিক নবদিগন্ত

মাদারীপুরে ডিবির অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার

মাদারীপুরে ডিবির অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার

মোঃ রেজাউল করিম, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২১ কেজি গাঁজা, ১৯৫ পিস ইয়াবা এবং নগদ ৫২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল শুক্রবার (৮ মে) রাজৈর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করে।

রাত ৯টা ৫ মিনিটে শারিস্তাবাদ চেয়ারম্যান হাট মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. শাহাদাৎ হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

একই দিন বিকেল ৪টা ১৫ মিনিটে চাঁনপট্টি এলাকায় আরেকটি অভিযানে ১৯৫ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫২ হাজার ৫০০ টাকাসহ মো. রুবেল খান (৩০) নামে এক যুবককে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন এবং সন্ত্রাস-চাঁদাবাজি প্রতিরোধে তাদের অভিযান চলমান থাকবে।

Exit mobile version