রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা সাদ্দাম মিয়ার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন সাদ্দাম মিয়া। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথে তার মৃত্যু হয়।
সাদ্দাম মিয়া স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত ও সক্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পরিবার, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শোক প্রকাশ ও তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা জোরদারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি জানিয়েছেন।

