Site icon দৈনিক নবদিগন্ত

শ্রমিক নেতা মো. দিদারুল হক অসুস্থ, দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা

শ্রমিক নেতা মো. দিদারুল হক অসুস্থ, দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা

মোঃজোনায়েদ হোসেন, ষ্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের শ্রমিক রাজনীতির পরিচিত সংগঠক মো. দিদারুল হক বর্তমানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে জেলা ও বিভাগজুড়ে শ্রমিক মহলে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

বিভিন্ন শ্রমিক সংগঠন ও নেতাকর্মীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

দিদারুল হক দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং কর্মপরিবেশ উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

সহকর্মীরা জানান, শ্রমিকদের দাবি আদায় ও সংকট মোকাবিলায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর অসুস্থতায় সংগঠনের কার্যক্রমে সাময়িক প্রভাব পড়েছে বলে তারা মনে করছেন।

আগামী আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সামনে রেখে নেতাকর্মীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন এবং পুনরায় সক্রিয়ভাবে শ্রমিক আন্দোলনে অংশ নেওয়ার আশা প্রকাশ করেছেন।

Exit mobile version