Site icon দৈনিক নবদিগন্ত

হেলেন জেরিন খানের মনোনয়নে মাদারীপুরে মিষ্টি বিতরণ

হেলেন জেরিন খানের মনোনয়নে মাদারীপুরে মিষ্টি বিতরণ

মোঃ রেজাউল করিম

মাদারীপুর জেলা প্রতিনিধি:

সংরক্ষিত নারী আসনে হেলেন জেরিন খান মনোনীত হওয়ায় মাদারীপুরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। এ উপলক্ষে শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল বের করা হয় এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেতাকর্মীরা মিছিল নিয়ে ঘুরে বেড়ান। এ সময় তারা স্লোগান দেন এবং মনোনয়নের জন্য দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান।

পরে ডিসি ব্রিজসহ আশপাশের এলাকায় পথচারী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

স্থানীয় নেতাকর্মীরা জানান, হেলেন জেরিন খান দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তার এ মনোনয়ন তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

মনোনয়ন পাওয়ার পর হেলেন জেরিন খান সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন এবং দলের আদর্শ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

Exit mobile version