দৈনিক নবদিগন্ত

ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট নেতাদের শুভেচ্ছা বিনিময়

ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট নেতাদের শুভেচ্ছা বিনিময়

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব ইস্টার সানডে উপলক্ষে প্রোটেস্ট্যান্ট চার্চের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার (৫ এপ্রিল) সকাল প্রায় পৌনে ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা আদান-প্রদান করেন।

Exit mobile version