মো.রিয়াদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং মুক্তিযোদ্ধাদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব এবং রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ স্থানীয় একটি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। পরে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয় এবং এলাকার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করা হয়।