মো.রিয়াদ, রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের দায়ে ১৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় এ দন্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত হলো, হাফিজুর রহমান, খোরশেদ আলম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হাসান, মঞ্জু মিয়া, নাবিদুল হাসান ত্রিশান, বিজয়, রিয়াজ হোসেন, আব্দুল কাদির, আরিফ মিয়া, মোঃ মুন্না, আব্দুল করিম, সাইদুর রহমান, মেরাজ আহমেদ, বাবুল দেওয়ান, আলামিন,হোসেন কালু, হায়দার আলী ও নয়ন মিয়া।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, নারায়গঞ্জ জেলা নবনিযুক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান মহোদয় যোগদানের পর থেকে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে অভিযান চালাচ্ছেন। তারই অংশ হিসেবে সোমবার
মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের দায়ে ১৯ জনকে আটকের পর ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন এবং দন্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় বলেন,
মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
মাদকের বিরুদ্ধে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।