মোঃ রেজাউল করিম, মাদারীপুর জেলা প্রতিনিধি:
হেফাজতে ইসলামের ব্যানারে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার, গুজব ও হামলার হুমকির প্রতিবাদে সদস্যদের জানমালের নিরাপত্তা এবং সাংবিধানিক অধিকার সুরক্ষার দাবিতে মাদারীপুরে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ।
মাদারীপুরে মৈত্রী মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির মাদারীপুর জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করা হয়।
লিখিত বক্তব্যে পাঠ করেন হিজবুত তাহদী মাদারপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ নুরুন্নবী,, লিখিত বক্তব্যে অভিযোগ করেন, হেযবুত তওহীদের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে অপপ্রচার, গুজব ছড়ানো এবং হামলার হুমকি দেওয়া হচ্ছে। এতে সংগঠনের সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে তারা দাবি করেন।
বক্তারা বলেন, কোনো সংগঠন বা ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে সামাজিকভাবে হয়রানি কিংবা হামলার পরিবেশ সৃষ্টি করা উচিত নয়। তারা হেযবুত তওহীদের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী তাদের অধিকার সুরক্ষার দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন
সভাপতিহিজবুত তাওহীদ মাদারীপুর জেলা, মোঃ নূরনবী মাতুব্বর, সাধারণ সম্পাদক হিজবুত তাওহীদে মাদারীপুর জেলা, মোঃ সবুজ কাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিভাগীয় সভাপতি, শফিকুল আলম উখবা।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরও বলেন, মতপ্রকাশ ও সংগঠন করার ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার রয়েছে। তাই কোনো পক্ষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এ সময় হেযবুত তওহীদের মাদারীপুর জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা অপপ্রচার ও হুমকির ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।