প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ৩, ২০২৬, ৪:৫৯ এ.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৩, ২০২৬, ২:৪৩ এ.এম.

কটিয়াদি উপজেলা বিএনপির উদোগে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়

হুমায়ুন কবির দুলাল:

গত ১ লা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ১১.০০ টায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কটিয়াদি উপজেলা  বি এন পির উদ্যোগে আনন্দ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় কটিয়াদি উপজেলা  বি এন পির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ এর নেতৃত্বে   কটিয়াদি উপজেলা মহাসড়কে  মিছিল সহকারে বি এন পি ও সকল অংগ সংগঠনের নেতা-কর্মীকে নিয়ে আনন্দ উল্লাস করতে করতে কটিয়াদী বাস স্ট্যান্ডে উপস্থিত হন।

এসময় বিভিন্ন ইউনিয়ন হইতে আসা বি এন পির আনন্দ মিছিল কে হাত তালির মাধ্যমে স্বাগত জানান কটিয়াদি উপজেলা বি এন পির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ ও কটিয়াদি উপজেলা বি এন পির সিনিয়র নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা বি এন পির  সিনিয়র সহসভাপতি ডা: জহুর লাল সাহা সহসভাপতি মিজানুর রহমান সপন সহসভাপতি জসিম উদ্দিন মেনু শহিদুল্লা শফিকুর রহমান বাদল  সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান  হাজী মোহাম্মদ আলী যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু শফিকুল ইসলাম ফুলু সহ আচমিতা ইউনিয়ন বি এন পির সভাপতি আবদুল হান্নান  সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলাল  সাংগঠনিক সম্পাদক জামাল উদদীন সহ কটিয়াদি উপজেলা ও পৌর এবং ইউনিয়ন বি এন পির  সিনিয়র নেতৃবৃন্দ।