প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ৩, ২০২৬, ৪:৫৯ এ.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৩, ২০২৬, ২:৩৩ এ.এম.

আচমিতা ইউনিয়ন বিএনপির উদোগে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়

হুমায়ুন কবির দুলাল :

গত ১ লা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ১১.০০ টায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কটিয়াদি উপজেলা আচমিতা ইউনিয়ন বি এন পির উদ্যোগে আনন্দ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় আচমিতা ইউনিয়ন বি এন পির সভাপতি আবদুল হান্নান এর নেতৃত্বে আচমিতা হইতে কটিয়াদি উপজেলা মহাসড়কে  মিছিল সহকারে বি এন পি ও সকল অংগ সংগঠনের নেতা-কর্মীকে নিয়ে আনন্দ উল্লাস করতে করতে কটিয়াদী বাস স্ট্যান্ডে উপস্থিত হন।

আচমিতা ইউনিয়ন বি এন পির আনন্দ মিছিল কে হাত তালির মাধ্যমে স্বাগত জানান কটিয়াদি উপজেলা বি এন পির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ ও কটিয়াদি উপজেলা বি এন পির সিনিয়র নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলাল  সাংগঠনিক সম্পাদক জামাল উদদীন সহ সিনিয়র নেতৃবৃন্দ।