মোঃ রেজাউল করিম, জেলা প্রতিনিধি মাদারীপুর:
মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬ এবং মাদকাসক্ত শনাক্তকরণ (ডোপটেস্ট) বিষয়ে একটি অবহিতকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মাদারীপুর। মিজ মার্জিয়া আক্তার।
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬-এর বিভিন্ন দিক এবং মাদকাসক্ত ব্যক্তি শনাক্তকরণে ডোপটেস্টের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় “রুখবো মাদক, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, মাদকের অপব্যবহার প্রতিরোধ এবং মাদকাসক্তি শনাক্তকরণে সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিবি) মো. রবিউল ইসলাম, উপ-পরিচালক (এসআই) খোন্দকার জাফর আহমেদ এবং মাদারীপুরের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকাসক্তদের শনাক্ত ও পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন।