গোপালগঞ্জে সুজুকি মোটরসাইকেল ব্যবহারকারীদের নিয়ে শাওন মটরসের উদ্যোগে একটি প্রীতি সমাবেশ (গেট-টুগেদার) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের কেএফসি চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাওন মটরসের মালিক হাজী মিজানুর রহমান খান এবং মাজহারুল আলম শাওন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তাজুল ইসলাম খান। এছাড়াও ছিলেন সুজুকি কোম্পানির ম্যানেজার রাজু আহমেদ, সজল কুমার সাহা, রাসেল আহমেদ, গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের সাংবাদিক শেখ মোস্তফা জামান ও সাধারণ সম্পাদক এম টি রহমান মাহমুদ। সাংবাদিক এবং স্থানীয় গুণীজনও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুজুকি বাইকারদের মধ্যে পরিচিতি, মতবিনিময় এবং নিরাপদ মোটরসাইকেল চালানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পরে অংশগ্রহণকারী বাইকারদের জন্য আকর্ষণীয় র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়, যেখানে বিজয়ীদের মধ্যে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। ছয় জন বিজয়ী পুরস্কার পান।
| নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা |
সবশেষে নৈশভোজের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। শাওন মটরস তাদের সেবা মানুষের কাছে পৌঁছাতে প্রতিজ্ঞাবদ্ধ।