প্রিন্ট এর তারিখ: জুলাই ২৭, ২০২৬, ৮:১৬ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২৬, ২০২৬, ৬:৪৬ পি.এম.

গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন

এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ-এই বিষয়টিকে সামনে রেখে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ’ গোপালগঞ্জের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ – ২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ও সামাজিক বন বিভাগ’ ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই ও সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। এ জন্য সমাজের সব স্তরের মানুষকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

আরোও পড়ুন

জামালপুরে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ২০ কোটি বৃক্ষরোপণের কর্মসুচি হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। এ কর্মসুচি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছেন। আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও শান্তিময় বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ পৌর পার্কে অবস্থিত বৃক্ষমেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সেখানে সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, সিকদার শাহিদুল ইসলাম লেলিন সভাপতি সদর উপজেলা বিএনপি, সাজ্জাদ হোসেন হিরা সভাপতি স্বেচ্ছাসেবক দল গোপালগঞ্জ, এম মাহবুব আলী সোহেল জেলা বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সহ অতিথিরা আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলা উদ্বোধন করেন।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশের ন্যায় গোপালগঞ্জে বৃক্ষরোপণ শুরু করেন গোপালগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. কে এম বাবর। গোপালগঞ্জ জেলা আমরা সুন্দরভাবে গড়ে তুলবো। ইনশাআল্লাহ!