প্রিন্ট এর তারিখ: জুলাই ২৮, ২০২৬, ২:৪৩ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২৬, ২০২৬, ১২:০৩ পি.এম.

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত আরও কয়েকজন

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (সন্ধ্যা ৬ টার দিকে পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ওই সাংবাদিকের নাম মো. আকাশ মাহমুদ। তিনি কালের কণ্ঠের রাজবাড়ী জেলা (মাল্টিমিডিয়া) রিপোর্টার ও এনপিবি রাজবাড়ী জেলা প্রতিনিধি।

এ হামলার ঘটনায় সাগর শিকদারসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

হামলার শিকার সাংবাদিক আকাশ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, ”গত বৃহস্পতিবার এইচএসসি পরিক্ষার্থীদের সাথে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র খারাপ আচরণ করে। সে বিষয়ে আজ বিকালে ছাত্র প্রতিনিধিরা ছাত্র মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সাথে আলোচনা করতে গেলে ইজিবাইক চালকরা ছাত্র প্রতিনিধিদের উপর হামলা করে। আমি ভিডিও নিতে গেলে আমার উপর হামলা করা হয়, আমার ফোন থেকে ভিডিও মুছে ফেলা হয় এবং আবারও আমার উপর আক্রমণ করা হয়। পরে আমি দৌড়ে বাঁচি “

আরোও পড়ুন

শেরপুরে লেকার ফার্নিচার শিল্পের বিকাশ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

আহত ছাত্র প্রতিনিধি সাগর শিকদার বলেন, মৈলাশা-লাঙ্গলবাধ সড়কে ইজিবাইক চালকদের একটি গ্রুপ রয়েছে। গত বৃহস্পতিবার এইচএসসি পরিক্ষার্থীদের সাথে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি গোষ্ঠী খারাপ আচরণ করেছে। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে বিষয়ে আজ বিকালে আমরা (ছাত্র প্রতিনিধিরা) মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সাথে কথা বলতে গেলে ইজিবাইক চালকরা লাঠি নিয়ে আমাদের উপর হামলা করে। এ হামলায় একজন সাংবাদিকসহ আমরা প্রায় ১০-১২ জন আহত হয়েছি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সাংবাদিক আকাশ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।”