প্রিন্ট এর তারিখ: জুলাই ২৩, ২০২৬, ২:৪৭ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২১, ২০২৬, ৯:১৪ পি.এম.

ডাসারে বিষপানের ঘটনায় গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ

‎মোহাম্মদ রেজাউল করিম, ‎মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

‎মাদারীপুর জেলার ডাসার থানার গোপালপুর ইউনিয়নের ফরহাদ আকনের স্ত্রী মিম আক্তার পারিবারিক কলহের কারণে আজ ২১ জুলাই দুপুর আনুমানিক ২. ০০ ঘটিকায় শশুরবাড়িতে নিজের ঘরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলে বিষয়টি বাড়ির অন্য সদস্যদের নজরে আসে।

 তাকে দ্রুত কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে তার চিকিৎসা চলাকালে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত মাদারীপুর জেলা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন।


আরোও পড়ুন

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যু, বাগেরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

‎রোগীকে জরুরি বিভাগে নেওয়ার পর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সব পরীক্ষা-নিরীক্ষা শেষে মিম আক্তারকে হাসপাতালে আনার পূর্বেই মৃত বলে ঘোষণা করেন।

‎মৃত মিম আক্তারের স্বামী প্রবাসে থাকায় তার শশুরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান।

মৃত্যুর কারণ জানার জন্য সদর থানায় যোগাযোগ করলে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে থানা পুলিশ জানায়।