প্রিন্ট এর তারিখ: জুলাই ১৭, ২০২৬, ১:৩০ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১৪, ২০২৬, ৯:০৪ পি.এম.

কিশোরগঞ্জ মডেল থানায় মাসিক কমিউনিটি পুলিশিং সভা

মো:এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ-জনতার সম্মিলিত অঙ্গীকার, কিশোরগঞ্জে সামাজিক অপরাধ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলার আরও উন্নয়ন ঘটানোর উদ্দেশ্যে কিশোরগঞ্জ মডেল থানা চাতালে এক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পুলিশ ও জনগণের সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এর জন্য সভায় স্থানীয় রাজনৈতিক নেতারা, মুক্তিযোদ্ধাগণ, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধিরা, ব্যবসায়ীরা, সাংবাদিক, শিক্ষাবিদ এবং এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নিয়ে ছিলেন। নতুন গঠিত কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা তাদের এলাকায় আইন-শৃঙ্খলা, সামাজিক সমস্যা এবং অপরাধ প্রতিরোধে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

বক্তারা মূলত মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, চোরাচালান ও সন্ত্রাস ইত্যাদি অপরাধ দূরীকরণে জনসাধারণের সম্পৃক্ততার ওপর গুরুত্ব প্রদান করেন। এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করা, তথ্য যোগাযোগ বৃদ্ধি করা এবং পুলিশকে সকল সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়।

বক্তাদের অভিমত, জনগণের সক্রিয় সহায়তা ছাড়া দীর্ঘমেয়াদে অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন। এজন্য কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও অংশীদারিত্বকে আরো শক্তপোক্ত করে একটি নিরাপদ, শান্তিপ্রিয় ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।

সভায় কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, জনগণের সহযোগিতায় মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ এবং অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা সুনিশ্চিত করা এবং অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়ার জন্য জেলা পুলিশ সর্বদা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবে বলে সভায় জানানো হয়।