হুমায়ুন কবির, কটিয়াদি উপজেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি কালিয়াচাপড়া চিনি কল মিল গেট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কালিয়াচাপড়া ইকোনোমিক জোন দ্রুত চালুর দাবিতে আজ শনিবার বিকেল ৪টায় এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচি সঞ্চালনা করেন মোঃ স্বপন মিয়া ও মোঃ সুমন মিয়া।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, কালিয়াচাপড়া ইকোনোমিক জোন চালু হলে এ অঞ্চলে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ইকোনোমিক জোনটি চালুর কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান তারা এবং আন্দোলন কারী নেতৃ বৃন্দরা আরও বলেন স্হানীয় সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দীন সাহেব এর দৃষ্টি আকর্ষণ করেন এবং নতুন কমসূচী ঘোষণা করেন। কে ই পি জেড চালু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ ইনছু মিয়া, মোঃ মুক্তার উদ্দিন, মুর্শিদ মিয়া, পারভেজ, নজরুল, আসাদ , শরীফ দুলাল মেম্বার, রাফিক, মোঃ শরীফ (প্রভাষক), শান্ত মিয়াসহ বিভিন্ন এলাকার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
শেষে বক্তারা বলেন, কালিয়াচাপড়া ইকোনোমিক জোন দ্রুত চালু না হলে এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।