প্রিন্ট এর তারিখ: জুলাই ৯, ২০২৬, ৭:৩৫ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ৩, ২০২৬, ১০:৫০ পি.এম.

চোরাচালান ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান, আটক ৫

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

শুক্রবার ০৩ জুলাই ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নং ঘাট সংলগ্ন এলাকায় গত ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আসামিদের বিবরণঃ

১) নুরুল ইসলাম (২৬), পিতা: কবির আহমদ, মাতা: কমরুন নাহার, গ্রাম: উত্তর ফুলছড়ি (কচিকাটা), ওয়ার্ড নং-৭, পোঃ খুটাখালী, থানা: চকরিয়া, জেলা: কক্সবাজার।

২) মোঃ আকিব উদ্দিন (জিয়ান) (২১), পিতা: আবুল হোসেন, মাতা: আজিজা খানম, গ্রাম: উত্তর ফুলছড়ি (কচিকাটা), ওয়ার্ড নং-৭, পোঃ খুটাখালী, থানা: চকরিয়া, জেলা: কক্সবাজার।

৩) মিজানুর রহমান (২৪), পিতা: আবদুর শুকুর, মাতা: মনিরা বেগম, গ্রাম: উত্তর ফুলছড়ি (কচিকাটা), ওয়ার্ড নং-৭, পোঃ খুটাখালী, থানা: চকরিয়া, জেলা: কক্সবাজার।

৪) মোঃ হাসান (২৬), পিতা: আব্দুল আজিজ, মাতা: আয়েশা বেগম, গ্রাম: উত্তর ফুলছড়ি (গরুলোট পাড়া), ওয়ার্ড নং-৭, পোঃ খুটাখালী, থানা: চকরিয়া, জেলা: কক্সবাজার।

৫) মোঃ বাদশা (২০), পিতা: আবুল কালাম, মাতা: হাজেরা বেগম, গ্রাম: উত্তর ফুলছড়ি (গরুলোট পাড়া), ওয়ার্ড নং-৭, পোঃ খুটাখালী, থানা: চকরিয়া, জেলা: কক্সবাজার।