প্রিন্ট এর তারিখ: জুলাই ১৮, ২০২৬, ৪:৪৬ পি.এম. || প্রকাশের তারিখ: জুন ২৫, ২০২৬, ১২:৩০ পি.এম.

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:

কোম্পানীগঞ্জে অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্য সরবরাহ এবং মেয়াদ শেষ হয়ে যাওয়া পণ্য বিক্রির  কারণে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি ভ্রাম্যমাণ আদালত জরিমানা আরোপ করেছে।

২৪ জুন (বুধবার) সন্ধ্যায় এই অভিযানটি উপজেলার বসুরহাট বাজার এবং সিরাজপুর ইউনিয়নে চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বসুরহাট বাজারে অবস্থিত ‘আজমেরী হোটেল’ এ স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং লাইসেন্সের অভাবের জন্য প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে ১০ হাজার টাকার জরিমানা করা হয়।

এছাড়া, সিরাজপুর ইউনিয়নের তালের চারা এলাকায় ‘আবুল স্টোর’-এ অভিযানে বিপুল পরিমাণের মেয়াদোত্তীর্ণ পণ্য উদ্ধার  করা হয়। জব্দকৃত পণ্যে রয়েছে কোক, জুস, বিস্কুট, চিপস, চানাচুর, সরিষার তেল, ড্রাই কেক, ঝালমুড়ি, ইনস্ট্যান্ট নুডলস এবং বিরিয়ানি মশলাসহ প্রায় ২৫ ধরনের পণ্য। এই অপরাধের জন্য আবুল স্টোরকে ১০ হাজার টাকার জরিমানা করা হয় এবং উদ্ধারকৃত মেয়াদোত্তীর্ণ পণ্যগুলি সাধারণ মানুষের সামনে ধ্বংস করা হয়।

জনসাধারণের স্বার্থ রক্ষা করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।