মোহাম্মদ হোসাইন, টেকনাফ, (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজার জেলার চকরিয়া থানায় মানব পাচারের একটি মামলায় অপহৃত পাঁচ শিশু-কিশোরকে টেকনাফ মডেল থানার পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ জুন ২০২৬ তারিখে চকরিয়া থানায় একটি মানব পাচার মামলা রুজু হয়। মামলার আবেদনপত্র হাতে পাওয়ামাত্র টেকনাফ মডেল থানার একটি দক্ষ পুলিশ দল অভিযান চালায়।
অভিযানের প্রেক্ষিতে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা থেকে অপহৃত ৫ শিশু-কিশোরকে নিরাপদে উদ্ধার করা হয়। মামলাটি দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই ভিকটিমদের উদ্ধার করতে পেরেছে বলায় সংশ্লিষ্টরা স্বস্তি প্রকাশ করেছেন।
উদ্ধারকৃত শিশু-কিশোরদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য টেকনাফ মডেল থানার অভিযান চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

