Site icon দৈনিক নবদিগন্ত

চন্দ্রগঞ্জে পুরাতন থানা ভবনে উপজেলা কার্যক্রম চালুর দাবি

চন্দ্রগঞ্জে পুরাতন থানা ভবনে উপজেলা কার্যক্রম চালুর দাবি

মোঃ হাবিবুর রহমান মোল্লা, উপজেলা প্রতিনিধি:

 র নতুনগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরু করারজন্য স্থানীয়সচেতন ব্যক্তিরা এবং রাজনৈতিক নেতারা চন্দ্রগঞ্জথানার পুরাতন ভবন অস্থায়ী ব্যবহারের দাবি জানিয়েছেন।

তাদেরমতামতহলো, নতুন উপজেলা কমপ্লেক্স নির্মাণে সময় প্রয়োজন। তাই ভুক্তভোগী জনগণের দুর্ভোগ কমাতে পুরাতন সরকারি ভবন ব্যবহারেরকথাভাবাযেতে পারে যা কার্যকর হতেপারে।

দীর্ঘ আন্দোলন এবং জনদাবির পর চন্দ্রগঞ্জকে উপজেলা হিসাবে ঘোষণা করা হলেও এতদিন পরে এখনও সম্পূর্ণ প্রশাসনিক কার্যক্রম শুরু হয়নি। ফলে সাধারণ মানুষকে ভূমি, কৃষি, শিক্ষা, সমাজসেবা ও অন্যান্য সরকারি কাজের জন্য জেলা সদরসহ দূরেরজায়গায় যেতে বাধ্যহচ্ছেন। এতে সময় ও অর্থ দুটোইখরচহচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২ জুন চন্দ্রগঞ্জ থানার অনুমোদনের পর একই বছরের অক্টোবর মাসে ডাকবাংলোর একটি ভবনে কার্যক্রম শুরু হয়েছিল।পরবর্তীতে ২০১৯ সালের ৭ মার্চ নতুন থানা ভবন উদ্বোধন হলে পুরাতন ভবনটি খালি হয়ে যায়। বর্তমানে সেই ভবনটি উপজেলা প্রশাসনের অস্থায়ী অফিস হিসেবে ব্যবহারের দাবি উঠছে।

প্রতিবেশীদেরধারণা,যদি পুরাতন ভবনে অস্থায়ীভাবে ইউএনও কার্যালয় এবং অন্যান্য সরকারি দপ্তর চালু করা যায়তবে মানুষ দ্রুত সেবা পাবেন। পাশাপাশি সরকারের অতিরিক্ত ব্যয়ও হ্রাসপাবে এবং জনদুর্ভোগ অনেকটাকমেযাবে।

সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসসহ স্থানীয় বিশিষ্টব্যক্তিরা বলেন, চন্দ্রগঞ্জ উপজেলা এই এলাকার মানুষের দীর্ঘদিনের আশা। তাই দ্রুত প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠাকরে কার্যক্রম শুরু করা অত্যন্তজরুরি।

এই বিষয়ে দ্রুত পদক্ষেপনেওয়ারজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন চন্দ্রগঞ্জবাসী।

Exit mobile version