মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের আওতায় ৩ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে দৌলতপুর মেইন রোডের মালাই মিয়ার জমি থেকে সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বড় বাড়ি জামে মসজিদ পর্যন্ত এই ৩ কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, ধরমন্ডল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্দুল কাদের, আব্দুল হান্নান, বিল্লাল হোসেন, ফজলুর রহমান। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন।
অনুষ্ঠানের পর মাদকবিরোধী একটি সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হয়। বক্তারা যুবসমাজকে মাদকদ্রব্যের ধ্বংসাত্মক প্রভাবগুলো থেকে রক্ষা করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

