Site icon দৈনিক নবদিগন্ত

টেকনাফে হোয়াইক্যংয়ে বাড়িতে হামলা-লুট, একজন আটক

টেকনাফে হোয়াইক্যংয়ে বাড়িতে হামলা-লুট, একজন আটক

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার অঞ্চল থেকে জানা যাচ্ছে, হাজি মো: হোছাইন এর বাড়িতে রাতে সন্ত্রাসী আক্রমণ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও মালামাল চুরির অভিযোগ।

অভিযোগে বলা হয়, মো: আলী এবং জামালের নেতৃত্বে কিছু অপরাধী গভীর রাতের অন্ধকারে হাজি হোছাইনের বাড়িতে হামলা করে। খবর পাওয়া যায় যে, তারা মূল দারজা ভেঙে ফেলেছে এবং সন্নিকটে অবস্থিত দোকানে ঢুকে মালপত্র লুট করে নিয়েছে।

ঘটনার সময় আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মিলিত হয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সন্ত্রাসী মো: আলী (পিতা: জকির আহমদ) কে আটক করেছে পুলিশ। তবে অন্যান্য সহযোগীদের গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

ভুক্তভোগীরা হামলা ও লুটের সঙ্গে সর্ম্পকিত সকল অপরাধীর দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Exit mobile version