Site icon দৈনিক নবদিগন্ত

হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার হোসাইন আহমদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার হোসাইন আহমদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসাইন আহমদের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত একটি সংবাদের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অভিমত প্রকাশ করেছেন।

ভিডিও বক্তব্যে হোসাইন আহমদ বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, একটি মহল ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এমন অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের সেবা করে আসছেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সবসময় স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে বিনয়ের সঙ্গে আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দিতে।

হোসাইন আহমদ আরও বলেন, “আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে আছি। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সবার সামনে উঠে আসবে বলে আমি বিশ্বাস করি।”

ভিডিও বার্তাটি প্রকাশের পর বিষয়টি স্থানীয় এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি করেছে।

Exit mobile version