Site icon দৈনিক নবদিগন্ত

প্রবাসীদের দুর্ভোগ কমাতে মন্ত্রীর হস্তক্ষেপ চান যুবদল নেতা আনোয়ার পলাশ

প্রবাসীদের দুর্ভোগ কমাতে মন্ত্রীর হস্তক্ষেপ চান যুবদল নেতা আনোয়ার পলাশ

মোঃ হাবিবুর রহমান মোল্লা, উপজেলা প্রতিনিধি:

প্রবাসীদের নানা সমস্যার সমাধান ও অধিকার নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা আনোয়ার হোসেন পলাশ।

এক বিবৃতিতে তিনি আরিফুল হক চৌধুরী-এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলেও দেশে-বিদেশে তারা নানা ভোগান্তির শিকার হচ্ছেন। এসব সমস্যা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবায় দীর্ঘসূত্রিতা প্রবাসীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া বিদেশে অসুস্থ হলে কনস্যুলেটের পক্ষ থেকে যথাযথ সহায়তা নিশ্চিত করার দাবিও জানান তিনি।

আনোয়ার হোসেন পলাশ আরও বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে দেশে কেনা সম্পত্তি রক্ষা ও ব্যবস্থাপনায় প্রশাসনিক সহায়তা প্রয়োজন। পাশাপাশি বিদেশে কোনো বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ সরকারি খরচে দেশে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানান।

তিনি বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।

বিবৃতিতে তিনি বলেন, প্রবাসীরা নিরলস পরিশ্রম করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা পাঠালেও অনেক ক্ষেত্রে তারা ন্যায্য সম্মান থেকে বঞ্চিত হন। তাই প্রবাসীবান্ধব নীতিমালা প্রণয়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি।

যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে তিনি আশা প্রকাশ করেন, মন্ত্রী বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে প্রবাসীদের দুর্ভোগ কমে এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হয়।

Exit mobile version