Site icon দৈনিক নবদিগন্ত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত লুৎফুন্নাহার রোমানা (৪০) সোমবার (৪ মে) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী রোড় এলাকার একটি সড়কে এ দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ ভারি বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির পাশের জমি থেকে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে রাস্তার ওপর বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মারজাহান আক্তার পাখি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং প্রাথমিকভাবে নিহতের পরিবারকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদন পেলে সরকারিভাবে আরও সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

Exit mobile version