Site icon দৈনিক নবদিগন্ত

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলে নতুন নেতৃত্ব, ৩০ দিনে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলে নতুন নেতৃত্ব, ৩০ দিনে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ

মোঃ হাবিবুর রহমান মোল্লা, উপজেলা প্রতিনিধি:

দীর্ঘ আট বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল কোনো সম্মেলন ছাড়াই ১৮ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে।

শনিবার (২ মে) রাতে সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের যৌথ স্বাক্ষরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটির শীর্ষ পদগুলোতে দায়িত্ব পেয়েছেন—আহ্বায়ক হিসেবে আব্দুল বারাকাত সৌরভ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল খালেদ এবং সদস্য সচিব হিসেবে হাসিবুর রহমান অভি।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশ দিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে সকল ইউনিট সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

দীর্ঘদিন পর কমিটি গঠিত হওয়ায় জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাদের আশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে।

স্থানীয়দের মতে, এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটবে এবং জেলার ছাত্র রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

Exit mobile version