প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১২:০০ এ.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১০:১৫ পি.এম.

র‍্যাব ১৫ এর হাতে ৩ বছরের সাজাপ্রাপ্ত হ*ত্যা মামলার আসামি গ্রেফতার

মোহাম্মদ হোসাইন, টেকনাফ, (কক্সবাজার):

কক্সবাজার সদর উপজেলার আলীর জাহাল সিটি কলেজ এলাকায় চাঞ্চল্যকর গুলিবর্ষণ ও ইকরাম (৪০) হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মো. মুবিন (২৭)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৫ মিনিটে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুবিন কক্সবাজার সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যা কাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব-১৫ জানায়, গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে কক্সবাজার সদর থানাধীন আলীর জাহাল এলাকায় সিটি কলেজের সামনে মো. ইকরামকে হত্যার উদ্দেশ্যে গুলি করে কয়েকজন দুর্বৃত্ত পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন ২ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়। ওই মামলায় মুবিন এজাহারনামীয় ৩ নম্বর আসামি।

র‌্যাব-১৫-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার পলাতক আসামি মুবিন লিংক রোড রেল ক্রসিং এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মুবিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।