শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ঘোষিত ‘লংমার্চ’ কর্মসূচি সফল করার লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের নোয়াখালী জেলা শাখার উদ্যাগে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন এবং সেক্রেটারি হেলাল উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে লংমার্চের প্রচারপত্র তুলে দেন।
গণসংযোগকালে জামায়াত নেতারা আসন্ন লংমার্চ কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে সতস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
১.লিফলেট অনুযায়ী লংমার্চের মূল দাবিগুলো:
২.গণভোটের গণরায় বাস্তবায়ন
৩.জুলাই গণহত্যার বিচার
৪.বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন
৫.নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ
৬.আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন
৭.সংকীর্ণ দলীয়করণ বন্ধ।
প্রচারপত্র বিতরণকালে জামায়াত ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভাশাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।