প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৯:০৬ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ২০, ২০২৬, ১১:৪৩ পি.এম.

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কাজে ১২ জন গ্রেপ্তার

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার কারণে ১২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজার এলাকার রিলাক্স আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নোয়খালী পুলিশ সুপারের নির্দেশে এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে হোটেলটিতে অভিযান চালান। এ সময় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— আবু নাছের শরীফ (৬৩), মো. ইমন হোসেন (৩২), মো. হানিফ (৩৫), সাফায়েত হোসেন সাকিব (২৭), রিনা বেগম (৩৪), স্নেহা আক্তার (২১), মাইশা আক্তার (১৮), ইসরাত জাহান পূর্ণিমা (১৮), ফাতেমা আক্তার নুসরাত (১৮), জান্নাতুল ফেরদৌস মারিয়া (১৮), মরিয়ম আক্তার (৩০) ও মিম আক্তার (২৮)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তীতে আইনগত কার্যক্রম চলতি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।