প্রিন্ট এর তারিখ: আগস্ট ১, ২০২৬, ৮:২৫ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ৩০, ২০২৬, ২:৪৩ পি.এম.

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়: আহমেদ আবু জাফর

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের আর অপেক্ষা করা উচিত নয়। এটি এখন সাংবাদিকদের মৌলিক অধিকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সভাপতি আহমেদ আবু জাফর।

বুধবার বিকেলে বান্দরবানের লামা উপজেলার কুমারীস্থ সার্ভ বাংলোর হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া শাখার সাধারণ সভা ও সাংবাদিকদের সন্তানদের মাঝে শিক্ষা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ  কথা বলেন।

আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের কর্তব্য। স্বাধীনতার ৫৫ বছর পরেও সাংবাদিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর আইন তৈরি হয়নি। একই সাথে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করে এক দল এ উদ্যোগকে দুর্বল করার চেষ্টা করছে।

আরোও পড়ুন

জাতীয় যুবশক্তি খুলনা জেলার আহ্বায়ক সাজিদুল ইসলাম বাপ্পী

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি এম জাহেদ চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া এবং চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইবনে আমিন।

চকরিয়া উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আবুল মনসুর মো. মহসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল উপস্থিত ছিলেন।

এ সময় কেন্দ্রীয় সভাপতি ও উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ইবনে আমিন ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে আবুল মনসুর মো. মহসিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইউসুফ বিন হোছাইন নির্বাচিত হন।

অনুষ্ঠানের শেষে চকরিয়া উপজেলায় কর্মরত ৪০ জন সাংবাদিকের সন্তানদের মাঝে শিক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়।