প্রিন্ট এর তারিখ: জুলাই ২৯, ২০২৬, ৫:২৭ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২৮, ২০২৬, ৬:৩৩ পি.এম.

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৩০ লিটার দেশীয় মদ উদ্ধার, আটক ৪

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার দেশী মদসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ এ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় হাজমপাড়া এলাকায় সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ২৭ হাজার টাকা মূল্যের ৩০ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।

এ সময় মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি ইজিবাইক, তিনটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৪৪০ টাকা জব্দ করা হয় এবং চারজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ কৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরোও পড়ুন

বেড়িবাঁধের পলিথিনের ঘরে জরিনার জীবন, বন বন্ধে আয়হীন অসহায় পরিবার

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলতে থাকবে।