প্রিন্ট এর তারিখ: জুলাই ২৮, ২০২৬, ১২:২৫ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২৭, ২০২৬, ১১:৪৭ পি.এম.

টেকনাফে র‍্যাবের অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। র‍্যাব-১৫ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে, র‍্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি টিম ২৬ জুলাই রাত প্রায় ৭টা ৫ মিনিটে টেকনাফ থানাধীন কান্জরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামি আবুল কাশেম (৩০)-কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আবুল কাশেম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নোয়াপাড়া বটতলী এলাকার বাসিন্দা। তার বাবার নাম রশিদ আহমেদ। র‍্যাব জানিয়েছে, ২০১৮ সালে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত আবুল কাশেমকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি বহু দিন আত্মগোপন করেছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর থেকে পালিয়ে ছিলেন।

পরে, র‍্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সাহায্যে তার অবস্থান পাওয়া যায়। এরপর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরোও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা

র‍্যাব-১৫ বলেছে, সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনের পাশাপাশি আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে ভবিষ্যতেও গোয়েন্দা ভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।