কুমিল্লায় আনন্দ এবং কৌতূহল হাসির মধ্যে দিয়ে সাংবাদিকদের পরিচিতিও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই (শুক্রবার) বিকাল- ৫ ঘটিকার সময় কুমিল্লা ক্রাইম বার্তা পত্রিকার আলেখারচড় এর কার্যালয়ে এই সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন- এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার, C-Bangla অনলাইন টেলিভিশনের চেয়ারম্যান ও কুমিল্লা ক্রাইম বার্তা পত্রিকার সম্পাদক জনাব মোঃ রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা ক্রাইম বার্তা পত্রিকার হেড অব নিউজ মোঃ নাঈম আহমেদ। অন্যান্যদের মধ্যে ছিলেন- বৃহত্তর কুমিল্লার ১৮টি উপজেলার প্রায় সব প্রতিনিধিগণ। এসময় সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক মোঃ রেজা সকল প্রতিনিধিগণের উদ্দেশ্যে বলেন- কুমিল্লা ক্রাইম বার্তা পত্রিকার যে সুনাম রয়েছে, সেটি আমাদের সকলকে রক্ষা করতে হবে।
আমরা সকলেই একটি পরিবার হতে চাই, আর সেই পরিবারের নাম কুমিল্লা ক্রাইম বার্তা পরিবার। এই লক্ষ্য পূরণে সকল বাধার সম্মুখীন হয়ে কাজ করতে হবে। যেখানেই অন্যায়, অন্যায় দেখা যাবে ঠিক সেখানেই কুমিল্লা ক্রাইম বার্তার সংবাদকর্মীরা ছুটে যাবে, এটিই সাংবাদিকতা।
| কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই |
| কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের মরদেহ উদ্ধার |
অন্যায়ের কাছে মাথা নত করে সত্যিকার সংবাদকে লুট করবে এধরনের প্রতিনিধির অবস্থান কুমিল্লা ক্রাইম বার্তা সহ্য করে না। পরে সম্পাদকের অনুমতির পর সকল প্রতিনিধিরা একে অপরের সাথে মতবিনিময় করেন এবং নিজেদের ধারণা প্রকাশ করেন।