গতকাল ২৩ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান ৬ ঘটিকার সময় নাসিরনগর থানাধীন ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল বাজারের কলাপট্টির মোঃ ফেরদৌস মিয়ার কলা দোকানের সামনে ১ জন ব্যক্তি কলা কিনে ১ হাজার টাকার ১টি নোট দেয়।
দোকানদার যদি ওই টাকার সম্পর্কে জাল টাকা মনে করেন, তাহলে তিনি ও উপস্থিত লোকজন ওই ব্যক্তিকে আটক করে মারধর করেন এবং পরে তার কাছ থেকে ১২টি ১০০০ টাকার জাল নোট উদ্ধার করেন।
পরে তাদের খবরের ভিত্তিতে এস আই মাহবুব আলম সরকার তার ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সাহায্য নিয়ে আটককৃত ব্যক্তি মোঃ লিটন মিয়া (৩৮), পিতা-ফিরোজ আহমদ, মাতা- আম্বিয়া বেগম, সাং- কালি শিমুল পূর্বপাড়া, ৫ নং ওয়ার্ড, ইউপি- পাক শিমুল, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, এর হেফাজত থেকে একই সিরিয়ালের ১২(বার) টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করেন এবং উক্ত আসামিকে গ্রেপ্তার করেন।
| মাদকবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা করল উপজেলা জামায়াতের যুব বিভাগ |
পরবর্তীতে তিনি নাসিরনগর থানায় গিয়ে বর্ণিত আসামি সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নাসিরনগর থানায় এজাহার দায়ের করলে নাসিরনগর থানার মামলা নং-১৭, তারিখ-২৪- ৭- ২৬, ধারা-25A(b)/25(d) The Special Powers Act, 1974 রুজু হয়।