প্রিন্ট এর তারিখ: জুলাই ১৮, ২০২৬, ২:১৯ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১৮, ২০২৬, ১২:১৪ পি.এম.

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

শনিবার ১৮ জুলাই ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ”কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার কোনাপাড়া কাছে গত ১৭ জুলাই ২০২৬ শুক্রবার রাত ৮ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের ভিত্তিতে গোপন তথ্য অনুযায়ী একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি সিএনজিকে থামতে বলা হলে চালক সিএনজি রেখে পালিয়ে যায়।”

পরে, উক্ত সিএনজিতে তল্লাশি করে অভিনবভাবে লুকানো প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা ও সিএনজির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালিয়ে যাবে।