Site icon দৈনিক নবদিগন্ত

ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এইচ. ই. ড. আব্দেলুয়াহাব সাইদানি ভোলায় তিন দিনের সরকারি সফরে এসেছেন। এই সফরের অংশ হিসেবে তিনি ভোলা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ মিডিয়া

সেল, ভোলা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৩ মে শুরু হওয়া এই সফরের সময় রাষ্ট্রদূত মহোদয় ভোলার পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, পিপিএম (সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, পিপিএম।
এ বৈঠকে ভোলা জেলার আইনশৃঙ্খলার অবস্থা, পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়

এবং রাষ্ট্রদূতের অবস্থানকালীন নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি ভোলার শান্তিপূর্ণ পরিবেশ এবং জেলা পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেছেন।
পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার বলেছেন, রাষ্ট্রদূতের সফরের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জেলা পুলিশ সর্বাত্মক আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে।

Exit mobile version