মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:
ভোলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (৪ মে ২০২৬) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদক সেবন ও জনশান্তি বিঘ্নের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে।
আটক ব্যক্তি মোঃ ইব্রাহীম (৪৫)। তিনি ভোলা সদর উপজেলার চর ছিফলী ইউনিয়নের আলীনগর এলাকার বাসিন্দা।
পরবর্তীতে তার ডোপ টেস্ট করা হলে শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায়। পরীক্ষায় গাঁজাজাতীয় উপাদান শনাক্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

