প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৯:৪৮ পি.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৪:০১ পি.এম.

বাকেরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের উপজেলা কমিটি গঠন

বাকেরগঞ্জ  ( বরিশাল)  উপজেলা সংবাদ দাতা :

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউটশন বাংলাদেশ  বাকেরগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর সোমবার ২০২৬ ইং  উপজেলা কৃষি অফিস সভা কক্ষে   ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর অঞ্চল শাখা ও জেলা শাখার উদ্যোগে বাকেরগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন সংক্রান্ত এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

 উক্ত  সভায় উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চল শাখার সাধারণ সম্পাদক গাজী জালাল উদ্দিন এবং  সভাপতি জনাব মোঃ সাইদুর রহমান। সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সাইদুজ্জামান।

 সভায় বাকেরগঞ্জ উপজেলার সকল ডিপ্লোমা কৃষিবিদ সদস্যদের উপস্থিতিতে উপজেলা  শাখার কমিটি গঠন সম্পর্কিত  আলোচনা করা হয়।

সভায়  সর্বসম্মতিক্রমে প্রস্তাব কারী ও সমর্থনকারীদের মাধ্যমে  এবং ডিপ্লোমা কৃষি বিদ  সকল সদস্যদের স্বাক্ষরিত  রেজুলেশন করে  মোঃ জোবায়দুল ইসলাম (জুবায়ের) সভাপতি পদে এবং জনাব মোঃ শোয়েব মুন্সীকে সাধারণ সম্পাদক করে  নতুন কমিটি গঠন করা  হয়েছে।