বরিশাল প্রতিনিধি:
বরিশালে বাকেরগঞ্জ উপজেলার পৌরসভায় এক বিএনপি নেতার জুয়ার আসরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বিএনপির নেতার নাম ওবায়েত ইসলাম (মাহি) তিনি বাকেরগঞ্জ উপজেলা পৌর বিএনপি ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, ও পৌরসভা হিসাবরক্ষক ইফতেখার উদ্দিন,
সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার আসরের ভিডিওতে একটি ব্যানারে দেখাগেল বরিশাল বাকেরগঞ্জ- ৬ আসনের মাননীয সংসদ সদস্য জনাব আবুল হোসেন খান, ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল নাম লেখা ব্যানারের উপরে বসে চলছে জুয়ার আসর।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার আসরের ভিডিও ভাইরালের পর স্থানীয়রা জানিয়েছেন জুয়ার আসরটি দীর্ঘদিন ধরে চলছে। জুয়ার আসর নিয়ে আমরা উদ্ধিগ্ন।স্থানীয় সূত্রে জানা গেছ বাকেরগঞ্জ পৌরসভা ৪ নং ওয়ার্ড বেশ সুনাম রয়েছে তবে এক বছর ধরে জুয়া সহ অসামাজিক কার্যকলাপে স্থানীয়রা উদ্বিগ্ন।
পৌরসভা ৪ ওয়ার্ডের পরিবেশ দিন দিন খারাপ হওয়ায় স্থানীয় মানুষের মনে খোব সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে পৌর বিএনপি নেতা ওবায়েদ ইসলাম মাহি, ও পৌর কর্মরত হিসাবরক্ষক ইফতেখার উদ্দিন, নেতৃত্বে পৌরসভা ৪ নং ওয়ার্ডে প্রতিদিন রাতে বসে জুয়ার আসর। ওই দুয়ার আসরকে ঘিরে নানা রকম অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে।দীর্ঘদিন ধরে চলা জুয়ার আসরটি বন্ধের জন্য স্থানীয়রা উদ্যোগ নিলেও বন্ধ হয়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার আসরের ভিডিওটি ভাইরালের পর বিষয়টি জোরালো আলোচনায় আসে।