প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১০:৪১ পি.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৯, ২০২৬, ৮:৩৫ পি.এম.

বরিশালে ময়লার স্তূপ থেকে ২ নবজাতকের ম/র/দে/হ উদ্ধার করেছে পুলিশ

এম এইচ কামাল, বরিশাল প্রতিনিধি:

বরিশাল নগরীতে ময়লার স্তূপ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতক দুটির মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর নতুন বাজার বন বিভাগের অফিসের সামনে থেকে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকায় ময়লা পরিষ্কার করতে যায়। এসময় ময়লার স্তূপে দুটি বাচ্চা দেখতে পান তারা।

তবে, কে বা কারা নবজাতক দুটি ফেলে গেছে, তা জানা যায়নি।

এদিকে, ঘটনার সাথে জড়িতদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ